প্রকৌশল শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি,কনস্টেবল প্রত্যাহার

সংবাদ জমিন রিপোর্টঃ
ধর্ষণের হুমকি,কনস্টেবল প্রত্যাহার। প্রকৌশল বিভাগের এক নারী শিক্ষার্থীকে আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

শিরোনাম