প্রতিপক্ষের হামলায় নদীতে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
হামলাকারীদের হাত থেকে বাঁচতে নৌকা থেকে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ সাব্বির (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের রাউজানে হালদা নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, ‘হাটহাজারী উপজেলার মদুনাঘাট রামদাস মুন্সীর হাটে পোয়া ফকির মাজারের বার্ষিক উরসে গিয়েছিলেন সাব্বিরসহ আরও কয়েকজন। সেখানে দুই দল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইদিন রাত ১টা থেকে উরসের মেলা থেকে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেছিলেন। যাদের সঙ্গে তাদের উরসে দ্বন্দ্ব হয়েছিল তারা নৌকায় হামলা চালালে পানিতে পড়ে নিখোঁজ হয় সাব্বির।’

শিরোনাম