প্রতিবন্ধী শিশুকে ধ*র্ষ*ণের পর ধর্ষকের লাশ মিললো রেল লাইনে

বিশেষ প্রতিনিধিঃ
প্রতিবন্ধী শিশুকে ধ*র্ষ*ণের পর ধর্ষকের লাশ মিললো রেল লাইনে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক হাফিজুল ইসলামের (২০) লাশ মিলেছে রেল লাইনে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে রেল লাইনের ওপর তার কাটা লাশ পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাফিজুল তার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চাচি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং বাড়ির একটি কক্ষে বন্দি করেন। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে সিলিংয়ের ফাঁক দিয়ে পালিয়ে যায়।

শিরোনাম