প্রথম টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
প্রথম টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। থ্রিলারে পরিণত হওয়া ম্যাচে তাদের ১৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে তানজিম সাকিব ও নাসুম আহমেদের ব্যাটিং আশা জাগালেও স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে। বাংলাদেশ ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে থেমেছে ১৪৯ রানে। তাতে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৪ওভারে ১৪৯/১০ (মোস্তাফিজ ১১*; তানজিদ ১৫, লিটন ৫, সাইফ ৮, শামীম ১, নুরুল ৫, হৃদয় ২৮, তানজিম ৩৩, নাসুম ২০, তাসকিন ১০)
২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*; আথানেজ ৩৪, কিং ৩৩, শেরফানে ০)

শিরোনাম