প্রধান বিচারপতির বাসভবনে হামলা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা হয়েছে। সোমবার বিকালে মিছিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে পড়ে একদল লোক। বিকাল সাড়ে ৫টার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একদল লোক বিকাল পৌনে ৫টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে পড়ে। তখন নিরাপত্তারক্ষী ছিলেন না। এ সময় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হয়ে যান। তবে সন্ধ্যার পরে আন্দোলনরত কিছু শিক্ষার্থীদের প্রধান বিচারপতির বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে সন্ধ্যার পর হাইকোর্টের বিচারপতিদের বাসভবনের সামনে বিপুলসংখ্যক লোক জমায়েত হয়। নিরাপত্তাকর্মীদের গেট খুলে দেয়ার জন্য বলে। কেউ কেউ গেট টপকিয়ে ভিতরে যাওয়ারও চেষ্টা করে। এ সময় তারা বিচারপতিদের উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিতে থাকে।

শিরোনাম