প্রবল ভূমিকম্পে কাঁপলো কলকাতা

আন্তর্জাতিক ডেস্কঃ
প্রবল ভূমিকম্পে কাঁপলো কলকাতা। ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে ভারতের কলকাতার বিভিন্ন অংশ। দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অনুভূত ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭ বলে ধারণা করা হয়েছে। এছাড়া, কোচবিহারেও টের পাওয়া গেছে কম্পনের রেশ। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যেই প্রবল কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নরসিংদীতে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিরোনাম