প্রবাসী বাহারের স্বপ্ন ভেঙ্গে চুরমার,বাড়ি ফেরার পথে হারালেন সাত স্বজনকে

নিজস্ব প্রতিনিধিঃ
আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী বাহার উদ্দিন। তাকে আনতে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে যান স্ত্রী, মেয়ে, মাসহ স্বজনরা। বাহার দেশে ফিরলেন ঠিকই, কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে প্রাণ হারান বাহারের মা-স্ত্রী-সন্তানসহ পরিবারের সাত সদস্য।

বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিরোনাম