প্রবেশপত্র পুড়িয়ে রেল অবরোধ পরীক্ষার্থীদের

বিশেষ প্রতিনিধিঃ
প্রবেশপত্র পুড়িয়ে রেল অবরোধ পরীক্ষার্থীদের। প্রবেশপত্র পুড়িয়ে রেল অবরোধ শিক্ষার্থীদের। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এতে তিনটি ট্রেন প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অবরূদ্ধ হওয়া ট্রেনগুলো হলো– ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অবরোধ তুলে নেন।

শিরোনাম