প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প থাকায় বাতিল হয়ে গেল পরীক্ষা

খুলনা প্রতিনিধিঃ
খুলনা সরকারি বিএল কলেজের একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি নিয়ে গল্প ও প্রশ্ন দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও কয়েকটি প্রশ্নে ত্রুটি রয়েছে। এ কারণে বুধবারের (২ জুলাই) পরীক্ষা বাতিল করা হয়েছে।

বুধবার সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতির প্রশ্নটি করা হয়। এ ছাড়া পুরো প্রশ্নে আরও কিছু ভুল ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর বিষয়টি নজরে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত প্রশ্ন ফেরত নেওয়া হয়। এরপর প্রথমে পরীক্ষা স্থগিত এবং পরে বাতিল করা হয়।

শিরোনাম