প্রাণ বাঁচাতে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলো এনসিপি নেতারা

সংবাদ জমিন ডেস্কঃ
গোপালগঞ্জ থেকে সভা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলায় সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় হামলার এই হামলার ঘটনা ঘটে। এ সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল।

জানা গেছে, সমাবেশ পরবর্তী হামলার ঘটনায় গোপালগঞ্জ শহর থেকে বের হতে না পেরে এনসিপি নেতাদের গাড়ি বহর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে নিরাপদ আশ্রয়ের জন্য।

শিরোনাম