প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করে গানে গানে রাজধানীর রাজপথ পরিক্রম করলেন শিক্ষার্থী-সংগীতশিল্পীসহ সংগীতানুরাগী নাগরিকেরা। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ওই শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকেলে ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠের সামনে সাতমসজিদ রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংগীত ও চারুশিল্পী, যুব সংগঠনের নেতাকর্মী ও সংগীতানুরাগী সাধারণ নাগরিকেরা সমবেত হয়ে মানববন্ধন করেন। ‘প্রাথমিক শিক্ষাকে শিশুর সুকুমার বৃত্তি বিকাশের উপযোগী করে তোলো’ প্রতিপাদ্য নিয়ে এই প্রতিবাদী আয়োজন করা হয়।

শিরোনাম