প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজও টানা ১০ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা।

চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, তাদের যৌক্তিক আন্দোলনে এর আগে তিন দিন পুলিশ বলপ্রয়োগ করেছে। পুলিশ তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটাও করে।

শিরোনাম