প্রেমিকার বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হলো প্রেমিকের লাশ

সংবাদ জমিন রিপোর্টঃ
প্রেমিকার বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হলো প্রেমিকের লাশ। রাজধানীর বংশালে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজিব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আগামাছি লেনের ৯৩/১ নম্বর ভবনের চতুর্থ তলার সিঁড়ি থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব পুরান ঢাকার বংশাল এলাকার আগামাছি লেনের ১৭ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। বাবা তাজউদ্দিন, দুই ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম