প্রেমিক অন্যজন, ভুলে নিজের শ্যালককে হত্যা করে লাশ গুম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে স্কুলশিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাতের (১৭) লাশ উদ্ধারের নয় মাস পর মূল আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পিবিআই বলছে, ভুল করে পরকীয়া প্রেমিক সন্দেহে নিজের ফুফাতো শ্যালক ইয়াছিনকে পরিকল্পিতভাবে হত্যা করেন দুলাভাই ও তার সহযোগীরা।

রবিবার (১০ মে) দুপুরে পিবিআইয়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন—সোনারগাঁয়ের বরাব এলাকার মো. আজিম হোসাইন (২৭), সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার ফয়সাল (২৭) এবং রূপগঞ্জের মৈকুলী এলাকার নুসরাত জাহান মীম (২৪)। নিহত ইয়াছিন আরাফাত নারায়ণগঞ্জ শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে শহরের উত্তর চাষাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শিরোনাম