প্রেমের বিয়ে দেড় মাস টিকলো না, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল প্রেমিকের

সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রেমের বিয়ে দেড় মাস টিকলো না, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল প্রেমিকের। প্রেম করে বিয়ে। কিন্তু সেই সম্পর্ক টিকলো না বেশি দিন। শেষমেশ ডিভোর্সের পর কষ্টে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। যুবক আহসান হাবিব গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। বিচ্ছেদের পর এমন উদ্ভট ‘উৎসব’ ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যুবক আহসান হাবিব।

জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। পারিবারিক সম্মতিতে প্রায় দেড় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম দিকে সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন না যেতেই শুরু হয় কলহ। হাবিবের অভিযোগ, আমি অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিলাম। কিন্তু সেখানে নিজের অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারিনি। ফলে সেখান থেকে অনেক টাকা লস খেয়ে চলে এসেছি। যার কারণে আমি আর্থিক অনটনের ভেতর দিয়ে যাচ্ছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে থাকতে চায় না। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সে আমাকে সঙ্গ দিতে চায় না। আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে টাকা নেই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই সেই কষ্টে আমি দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।

শিরোনাম