ফকাকরাইলে ফের সংগঠিত হওয়ার চেষ্টার সময় জাপা নেতা কর্মীদের উপর লাঠিপেটা

সংবাদ জমিন রিপোর্টঃ
ফকাকরাইলে ফের সংগঠিত হওয়ার চেষ্টার সময় জাপা নেতা কর্মীদের উপর লাঠিপেটা । রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় তাদের ফের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের দুই দিক থেকে ছত্রভঙ্গ করে কাকরাইল মোড় ও বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পর্যন্ত হটিয়ে দেয় পুলিশ। তবে এখনও আশপাশে অবস্থান করছেন কিছু নেতাকর্মী। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

শিরোনাম