ফখরুলের প্রতিবাদ, তাড়াহুড়ো করে দুটি আইন করতে চায় সরকার

সংবাদ জমিন রিপোর্ট:
ফখরুলের প্রতিবাদ, তাড়াহুড়ো করে দুটি আইন করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনও উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’

শিরোনাম