ফরিদপুরে ওসিসহ ২ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা থানার সাবেক ওসি সেখ সাদিক (৪৫) ও এসআই তন্ময় চক্রবর্তীর (৩৫) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে মো. হাফিজুর রহমান মুন্নু (৬৫) নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। ওই আদালতের ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান মোকদ্দমাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সেখ সাদিক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বারাদি গ্রামের সেখ আমিনউদ্দীনের ছেলে। ২০২২ সালের ১২ই এপ্রিল থেকে ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত তিনি সালথা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আর এসআই তন্ময় চক্রবর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভররামদিয়া গ্রামের তাপস চক্রবর্তীর ছেলে। তিনি বর্তমানে বোয়ালমারী থানায় কর্মরত রয়েছেন।

শিরোনাম