ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৮৭৬ জন

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৮৭৬ জন। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। পৃথক দুই মামলায় ২২৬ জনের নাম উল্লেখসহ ৮৭৬ জনকে আসামি করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি বলে থানার ওসি জানিয়েছেন।

রবিবার (৯) দুপুর দেড়টার দিকে মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেন বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান। তিনি বলেন, গতকাল শনিবার পৃথক দুটি অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি রুজু হয়েছে। এখনও কোনও আসামি গ্রেফতার নেই, তবে অভিযান অব্যাহত আছে।

শিরোনাম