ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন

বিশেষ প্রতিবেদক:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৩ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় বিএনপির এক পক্ষের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় অন্তত ১০টি মোটরসাইকেলে। এ ছাড়া আশপাশের কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়।

শিরোনাম