স্টাফ রিপোর্টারঃ
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে দোয়া চেয়েছেন তিশা।
স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তিশা আরও লিখেন, তাঁর(ফারুকীর) দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।