ফুলবাড়ীতে ছুরিকাঘাতে ছেলের হাতে বাবা খুন,ঘাতক পুত্র আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আকবর আলী একাব্বর মেম্বার (৬২) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানু (৫৭)।

গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হত্যাকারী পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী থানা পুলিশের এসআই ইব্রাহীম খলিল নিহতের বাড়ির পশ্চিম পাশের ভুট্টা ক্ষেত থেকে ঘাতক ছেলে সাজেদুল ইসলাম (৩৭)কে আটক করেন।

শিরোনাম