ফেনীতে চাঁদাবাজি করায় এসআই সহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে চা খাওয়ার জন্য ২০০ টাকা নিয়ে বিপাকে পড়েছেন তিন পুলিশ সদস্য। বাঁশবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানা পুলিশের এসআই সহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার মধ্যরাতে ফেনী শহরের জিরো পয়েন্ট সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুস শুক্কুর, কনস্টেবল জাহিদ ও আনন্দ মিয়া।

শিরোনাম