ফেনীতে ডাকাতি করে দুই কোটি টাকার মালামাল লুট

বিশেষ প্রতিনিধিঃ
ডাকাতি করে দুই কোটি টাকার মালামাল লুট। ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টারের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতের কোনও এক সময় ডাকাতরা আজিজের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ৭০ ভরি স্বর্ণালঙ্কার, তিন হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ সময় বাবুল মিয়াকে বেঁধে মারধর করে ডাকাতরা। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিরোনাম