ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে ইউএনওকে হুমকি বিএনপি নেতার

রাজশাহী প্রতিনিধিঃ
ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের ওপর চটেছেন এক বিএনপি নেতা। এ নিয়ে মোবাইল ফোনে দুই জনের মধ্যে কথার একপর্যায়ে ইউএনওকে আগের স্থানেই ফেস্টুন লাগাতে বলেন ওই বিএনপি নেতা।এ সময় তিনি বলেন, ‘কালকে পোস্টার ভদ্রলোকের মতো লাগাবেন। ফাইজলামি! এহ, বিশাল ব্যাপার। উনি টিএনও হয়ে গোদাগাড়ীতে আসছেন।’

ওই বিএনপি নেতার নাম ইঞ্জিনিয়ার কে এম জুয়েল। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার রিশিকুলে। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা সদরের সড়ক বিভাজকে থাকা বিভিন্ন দলের ফেস্টুন অপসারণ করেন ইউএনও ফয়সাল আহমেদ। বিষয়টি জানতে পেরে ইউএনওকে ফোন করে তিরস্কার ও হুমকি প্রদান করেন জুয়েল।

শিরোনাম