বংশালে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টারঃ
বংশালে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ। রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সে পরিবারের সঙ্গে বংশালের ওই ভাড়া বাসায় থাকতো। সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে বংশালের বিকে গাঙ্গুলি লেনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, আশফাক নবকুমার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে রাতে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়,ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম