বগুড়ায় কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং অফিসারসহ পাকড়াও-২

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলায় বাইরে ব্যালট পেপার সরবরাহ করার অভিযোগে এক প্রিসাইডিং অফিসার ও এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা।

আটককৃতরা হলেন,ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।

শিরোনাম