বগুড়ায় ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, কারচুপির অভিযোগ জামায়াতের

বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীর এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে (ফলাফল বিবরণী) স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগের পাওয়ার পর ওই রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা করে রেজাল্ট শিটে প্রত্যেক প্রার্থীর এজেন্টের সই নিয়ে ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম ভোট গ্রহণের শুরুতেই এজেন্টদের কাছে রেজাল্ট শিটে স্বাক্ষর নিতে শুরু করেন। বিষয়টি প্রচার হলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক কেন্দ্রে উপস্থিত হন। তার উপস্থিতিতেই বিতর্কিত ওই স্বাক্ষরিত রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়। এরপর নতুন রেজাল্ট শিট প্রস্তুত করা হয়।

শিরোনাম