বগুড়ায় র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-২

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-২। বগুড়ার শেরপুরে বিক্রির চেষ্টাকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালি পুকুরপাড়ের মাছের খাদ্য মজুতের মেশিনঘর থেকে মূর্তি উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেন। র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিন সরকারের ছেলে আবুল বাশার রুবেল (৫৫) ও তার সহযোগী সিরাজগঞ্জ সদরের রাঙ্গালিয়াগাঁতি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে আল আমিন সরকার (৪৮)।

শিরোনাম