বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে উত্তপ্ত শাহবাগ

ঢাকা প্রতিনিধি:
৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে উত্তপ্ত শাহবাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার সামনে দু’পক্ষের হাতাহাতি ও একজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী দাবিতে মারধর করার অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা উপস্থিত রয়েছেন।

মারধরের শিকার ব্যক্তি হলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার ভেতরে এই মারধরের ঘটনা ঘটে। প‌রে আব্দুলাহ আল মামুনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

শিরোনাম