বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়লো ১০০ মণ লাল কোরাল

কক্সবাজার প্রতিনিধি:
এক জালে ধরা পড়লো ১০০ মণ লাল কোরাল। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জেলের এক জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল মাছ। পরে ওই মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাছবোঝাই ট্রলারটি কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী ঘাটে ভেড়ে। একই দিন ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ মিজান ও হারুন জানান, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে জাল ফেলার পর মঙ্গলবার বিকালে জালে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন গড়ে ৫ থেকে ৬ কেজি। মোট মাছের পরিমাণ ১০০ মণ হয়েছে। এসব মাছ ২৪ হাজার টাকা মণ হিসাবে ২৪ লাখ টাকায় বিক্রি করেছি।

শিরোনাম