বঙ্গোপসাগরে জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের পোয়া মাছের দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা
বিশেষ প্রতিনিধিঃ
জালে ধরা পড়া বিশাল মাছের দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা। কক্সবাজারের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে পশ্চিমে জেলের জালে ধরা পড়েছে বড় ওজনের একটি পোপা মাছ। শনিবার (২২ নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ট্রলারে মাছটি ধরা পড়ে। ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে সাত লাখ টাকা।
সকাল সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের পূর্বে ‘লাক্ষা জালে’ মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন ট্রলার মালিক আবদুল গণি। তিনি বলেন, ‘শুক্রবার আমিসহ আট মাঝিমাল্লা সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা হই। সেন্টমার্টিনের পূর্বে এলাকায় ট্রলারটি নোঙর করি এবং রাতে জাল ফেলি। শনিবার সকালে জাল টেনে তুলতেই একটি পোপা মাছ ও একটি মাঝারি আকারের লাল পোয়া দেখতে পাই। এরপর ট্রলার নিয়ে সেন্টমার্টিন জেটির ফিশারিঘাটে নিয়ে আসি। তিনি আরও বলেন, ‘মাছটি এখন সাত লাখ দাম হাঁকাচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী। এর থেকে দাম বেশি ফেলে বিক্রি করে দেবো।’