বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক,দলে ৩ নতুন মুখ

স্পোর্টস ডেস্কঃ
বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক,দলে ৩ নতুন মুখ। ২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ও দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পেনে অনুশীলন ও ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।

শিরোনাম