বজ্রাঘাতে প্রাণ গেলো ছাত্রশক্তি নেতার

জামালপুর প্রতিনিধি:
বজ্রাঘাতে প্রাণ গেলো ছাত্রশক্তি নেতার । জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য।

জানা গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রাঘাত শুরু হয়। এ সময় বজ্রাঘা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শিরোনাম