বনানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের,মগবাজারে আহত দিনমজুর

সংবাদ জমিন রিপোর্টঃ
বনানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের,মগবাজারে আহত দিনমজুর। রাজধানীতে বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃতুৗ হয়েছে। এছাড়া মগবাজারে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন (৫০) নামে এক দিনমজুর। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীর ডিওএইচএস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হন রুহুল আমিন।

অন্যদিকে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন। তার বাড়ি ময়মনসিংহের ধুপাউরা থানার পুরাকান্দোলিয়া গ্রামে। বর্তমানে তিনি পেয়ারাবাগ মগবাজার এলাকায় বসবাস করেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

শিরোনাম