বনানীর ‘সিসা বারে’যুবক হত্যার ঘটনায় ৪ আসামি রিমান্ডে

সংবাদ জমিন রিপোর্টঃ
‘সিসা বারে’যুবক হত্যার ঘটনায় ৪ আসামি রিমান্ডে। রাজধানীর বনানী এলাকায় ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শিরোনাম