সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত

সংবাদ জমিন রিপোর্টঃ
সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত।ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করায় লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অপরাধে প্রথম তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলির পর সাময়িক বরখাস্ত এবং এবার চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিরোনাম