সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বরগুনায় একরাতে ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বরগুনায় একরাতে দুজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা এবং এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে তাদের কেন কারা হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি স্বজন ও থানা পুলিশ।
নিহতরা হলেন,সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মিরাজ মুন্সি (৪৫)। তিনি নিজ এলাকায় ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতেন। অপরজন বরগুনা পৌরসভার করইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে মন্টু চন্দ্র দাস (৩৫)। তিনি বরগুনা পৌরসভার মুরগি বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের দোকানের কর্মচারী ছিলেন। তাদের দুজনকে মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।