বরগুনায় ক্যারাম খেলা নিয়ে তুমুল সংঘর্ষ, আহত-১৪

বরগুনা প্রতিনিধিঃ
ক্যারাম খেলা নিয়ে তুমুল সংঘর্ষ, আহত-১৪। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনার পর থেকে গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতরা হলেন, মীর আমির হামজা (৩০), মীর রফিকুল ইসলাম (৪০), মীর আলমাছ (৫০), মীর আ. মালেক (৫০), মীর নাসির (৬২), মীর আলামিন (৬২), মীর শামীম (৩৪), মীর মোস্তফা (১৪), মজনু চৌকিদার (৫০), মাহবুব চৌকিদার (৪০), হাসান চৌকিদার (২৫), আবুল বাশার চৌকিদার (৪৫), রিয়াজুল চৌকিদার (২৮) ও ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হেনা বেগম (৪০)।

শিরোনাম