বরগুনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম দুর্বৃত্তদের

বরগুনা প্রতিনিধি:
ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম দুর্বৃত্তদের। বরগুনার পাথরঘাটা উপজেলায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি নিশ্চিত করেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

শিরোনাম