বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বরগুনা প্রতিনিধি:
ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ। বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করে রাখা মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।

মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দিতে সন্ধ্যায় নিজ বাসায় ফেরেন। মোটরসাইকেল পার্কিং করে বাসায় প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি ঘর থেকে বের হয়ে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

শিরোনাম