বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা-৪৬

বরগুনা প্রতিনিধিঃ
ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ৪৬। বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা যেন কাটছে না। আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানহা বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়বোগ এলাকার খায়রুল বাশারের মেয়ে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। এ ছাড়া আমতলীতে ২, তালতলীতে ৩, বেতাগীতে ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫০ জন।

শিরোনাম