বরফ ভেঙে অ্যান্টার্কটিকার পথে চীনা গবেষণা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে দেশটির অত্যাধুনিক আইসব্রেকার গবেষণা জাহাজ ‘সুয়েলং-২’। জাহাজটি এরইমধ্যে দক্ষিণ মেরুর চংশান স্টেশনের নিকটবর্তী জলসীমায় পৌঁছে বরফ ভাঙার কাজ শুরু করেছে।

১৯ মাসব্যাপী এই দীর্ঘ বৈজ্ঞানিক অভিযানের মূল লক্ষ্য মেরু অঞ্চলে পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্র এবং প্রযুক্তি-সংক্রান্ত গবেষণাকে আরও এগিয়ে নেওয়া, পাশাপাশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করা।

অস্ট্রেলিয়ার হোবার্ট বন্দরে প্রয়োজনীয় রসদ সংগ্রহের পর ‘সুয়েলং-২’ শক্তিশালী পশ্চিমা বায়ুপ্রবাহ অঞ্চল অতিক্রম করে চংশান স্টেশনের পথে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী, এটি ১ ডিসেম্বর স্টেশন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের জলসীমায় পৌঁছা

শিরোনাম