বিশেষ প্রতিনিধি:
ভ্যানচালককে কু*পিয়ে হ*ত্যা। বরিশালের গৌরনদীর পৌরসভার পূর্ব কাছেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী (৪৩) নামের অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গৌরনদী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল রশিদ বেপারীর ছেলে।
নিহতের বড় ভাই মুরাদ বেপারী জানিয়েছেন, শনিবার রাতে মাহিলাড়া হাটের দোকানদার ও পূর্ব কাছেমাবাদ এলাকার বাসিন্দা তুহিন সরদারকে মাহিলাড়া হাট থেকে ভ্যানে তুলে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর মঞ্জু ভ্যান নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়ে পথিমধ্যে ইয়াসিন খানের বাড়ির কাছে কালভার্টের পশ্চিম পাশে পৌঁছিলে ওতপেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।