বরুড়ায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল আনুমানিক দুপুর ১টার দিকে বরুড়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে কামাল ফলের দোকানে তার বড়ভাই মৃত সেলিম মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ও সামছু এবং তার মা দোকানে আসেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে সামসুর হাতে থাকা ছুরি দিয়ে কামালের গলায় আঘাত করা হয়। এতে কামাল মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় সবাই এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আহত কামালকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় হত্যাকারীর বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী।

শিরোনাম