বলিউড অভিনেতা ধর্মেন্দ্র না ফেরার দেশে

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা ধর্মেন্দ্র না ফেরার দেশে। বলিউডের কিংবদন্তি অভিনেতা, ‘হি-ম্যান’ নামে পরিচিত ধর্মেন্দ্র (ধর্মেন্দ্র সিং দেওল) আর নেই। ৯০তম জন্মদিন পালনের কয়েক দিন আগেই চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আজ (২৪ নভেম্বর) সকালে নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী, ভক্ত ও পুরো চলচ্চিত্র অঙ্গন কিংবদন্তির প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে। এর মধ্যে ধর্মেন্দ্রর বাড়িতে ছুটে গেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান প্রমুখ। ভারতের প্রধানমন্ত্রী খবর পেয়ে লিখেছেন, ‘এন্ড অব এরা’।

শিরোনাম