বাঁকখালীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত পুলিশ সদস্য

কক্সবাজার প্রতিনিধিঃ
উচ্ছেদ অভিযানে হামলা, আহত পুলিশ সদস্য। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে একদল লোক। এ সময় ইটপাটকেলের আঘাতে মো. করিম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নদীর কস্তুরাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আটক চার জনের নাম জানা যায়নি। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এসব তথ্য জানিয়েছেন।

শিরোনাম