বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃঃ
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার গুরুত্ব একাধিকবার স্মরণ করিয়ে দিয়েছে ভারত। অবশ্য কেবল ভোট হলেই হবে না, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিকভাবে যে গ্রহণযোগ্য হতে হবে, সেটাও বহুবার উচ্চারণ করেছে দিল্লি।

ভারতের এই অবস্থানে অনেক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশে কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে, সেটাকে অন্তর্ভুক্তিমূলক বিবেচনা করবে না দিল্লি। সেক্ষেত্রে নির্বাচনও তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। অথচ বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

তবে বিভিন্ন বক্তব্য থেকে এটাও অস্বীকার করার উপায় নেই যে, বাংলাদেশে যত দ্রুত সম্ভব মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার দেখতে চায় দিল্লি। কারণ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত হওয়ায়, তার সঙ্গে কোনও বোঝাপড়ায় যেতে আগ্রহী নয় ভারত।

শিরোনাম