বাংলাদেশের সাথে ভারতের সহয জয়

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয় ও জাকের আলী মিলে রেকর্ড জুটি গড়ে এনে দেন মাঝারি মানের সংগ্রহ। তবে বোলাররা বাজে বল করায় সেটা নিয়েই লড়াইও করতে পারেনি টাইগাররা। শুভমন গিলের সেঞ্চুরিতে সহজ জয় পায় ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২২৮ রানে অলআউট হয় টাইগাররা। সর্বোচ্চ ১০০ রান করেন হৃদয়। এছাড়া ৬৮ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। ভারতের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি।

শিরোনাম