বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ: মুক্তিযুদ্ধমন্ত্রী

সংবাদ জমিন রিপোর্ট:
মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রবিবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় এবং গৌরবময় অর্জন।” মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। তাই মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।”

শিরোনাম